Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জুয়ার আসর থেকে বাবা-ছেলেসহ গ্রেপ্তার ১০

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
জুয়ার আসর থেকে বাবা-ছেলেসহ গ্রেপ্তার ১০

জামালপুরের ইসলামপুর উপজেলায় জুয়ার আসর থেকে বাবা-ছেলেসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে ইসলামপুর থানা পুলিশ। এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম চেঙ্গানিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত ছলিম উদ্দীন কাজীর ছেলে লুৎফর কাজী (৫০), তার ছেলে সহিজ উদ্দীন কাজী (২৭), লুৎফর রহমান শটকুর ছেলে নাজিম উদ্দীন (২৮), ধলকা গ্রামের ছবুর আলীর ছেলে রবিউল (২২), শামসুল হকের ছেলে নজরুল (৩০), সাইবালীর ছেলে আমিরুল (৩৮), পূর্ব চেঙ্গানিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেজের ছেলে ইউসুফ আলী (৪০), পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিবি গারামারা গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে ওলুবদ্দিন (৫০), মৃত নজরুল ইসলামের ছেলে সাহাদুল ইসলাম (২৮), এবং আব্দুস সাত্তারের ছেলে জিয়াউল (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়-  পশ্চিম চেঙ্গানিয়া গ্রামে জুয়া খেলা হচ্ছে মর্মে খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে বাবা-ছেলেসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করে তারা। পরে ইসলামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ১০ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া খেলার অপরাধ আইনে মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে তারেক আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে পশ্চিম চেঙ্গানিয়া এলাকার নজরুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত মাঠে জুয়া আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ সময় জুয়াড়িদের কাছে থাকা নগদ ৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জুয়াড়িরা গভীর রাতে যমুনার দুর্গম চেঙ্গানিয়া এলাকায় জুয়া খেলার আসর বসিয়েছিল। জুয়া খেলা বন্ধ করতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।