Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

জি এম কাদেরের মোবাইল ফোন উদ্ধার ,গ্রেপ্তার ৫

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
জি এম কাদেরের মোবাইল ফোন উদ্ধার ,গ্রেপ্তার ৫

ছিনতাই হওয়ার সপ্তাহ খানেক পর বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়।

   

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মোরশেদ আলম।

   

তিনি বলেন, জি এম কাদেরের আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলে মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। বিকেল জি এম কাদেরের কাছে মোবাইল ফোনটি পৌঁছানো হবে।

   

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে বাসায় যাওয়ার পথে জি এম কাদেরের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।

   

ওই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমকে বলেন, গত ৩১ আগস্ট রাত ১১টায় ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলাম। রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখি। এর মধ্যে ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক ফোনটি নিয়ে পালিয়ে যায়। আমার গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছি।

   

এদিকে ঠিক একই কায়দায় গত বছরের ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি ছোঁ-মেরে নিয়ে উধাও হয়। যদিও প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।

সুত্র: অনলাইন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।