Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জিয়াউর রহমান একজন খুনি: মীর্জা আজম

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জিয়াউর রহমান একজন খুনি: মীর্জা আজম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেন, জিয়া একজন খুনি। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জিয়ার নেতেৃত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলকে হত্যা করে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নাংলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যৌথ বর্ধিতসভায় এসব কথা বলেন তিনি।

নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজল হক মফলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মীর্জা আজম।

মীর্জা আজম বলেন, মীর্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন একজন রাজাকার। মীর্জা ফখরুলও ভারতে গিয়েছিল মুক্তিযুদ্ধে অংশ নিতে কিন্তু একজন রাজাকারের সন্তানকে বিশ্বাস করতে পারেনি মুক্তিযোদ্ধারা। সে কারণে তাকে দীর্ঘ নয় মাস আটক করে রেখেছিল।

মীর্জা আজম আরও বলেন, আজ বিএনপির সঙ্গে রাজনীতি করে জামাত ও জঙ্গীরা। তারা বাংলাদেশকে অতীতেও চায় নাই, বর্তমানেও চায় নাই ভবিষ্যতেও চাইবে না।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- জামালপুর জেলা আ.লীগের সিনিয়ির সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও আ.লীগের সাবেক সহ-সভাপতি সালে সফি গেন্দা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।