Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জিগাতলায় যাত্রীবাহী বাসে আগুন, একজন হাতেনাতে আটক

admin • 08 Nov 2023, 10:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জিগাতলায় যাত্রীবাহী বাসে আগুন, একজন হাতেনাতে আটক

রাজধানীর জিগাতলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে উপস্থিত জনতা।

 

আজ বুধবার রাত ৯টার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাত ৯টা ১৭ মিনিটের দিকে খবর পায়।

 

পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

 

এর আগে রাত ৭টা ৩৩ মিনিটের দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত ৮টা ৮ মিনিটে রাজধানীর কাকলীতে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।