Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জালে আগুন, জলেই পুড়ে ছাই নৌকা!

admin • 26 Dec 2022, 09:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জালে আগুন, জলেই পুড়ে ছাই নৌকা!

জালে আগুন দিয়ে নিঃস্ব করে দিয়ে বরগুনার আমতলী উপজেলার পশ্চিম ঘটখালী গ্রামের জেলে আব্বাস হাওলাদারের নৌকা ও জাল। এতে প্রায় নিঃস্ব জেলে আব্বাস হাওলাদারের পরিবার।

জানা যায়, আব্বাস আমতলী পায়রা নদীতে ইলিশ মাছ ধরে সংসারে ৭জনের জীবিকা নির্বাহ করে আসছিল। আজ (সোমবার) মাছ ধরে নদীর পাড়ে নৌকা রেখে বাড়ী আসে। ভোরে এলাকার লোক জনের ডাক চিৎকারে নদীর পাড়ে দিয়ে দেখে নৌকায় রাখা তার জ্বাল পুড়ে দিয়েছে দুস্কৃতকারীরা। বর্তমানে নিঃস্ব হয়ে আমতলী থানা সদরে এসে বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছে কিভাবে চলবে তাদের সংসার কি করে এনজিও’র ঋণ শোধ করবে।

আব্বাস হাওলাদার কান্না জড়িত কণ্ঠে বলেন, মোর ক্ষতি হইছে প্রায় দেড় লক্ষ্য টাহা। উপয় না দেইখ্যা মৎস্য স্যারের কাছে গেছিলাম। হে কইলো থানায় আবেদন করেন। তারপর আমার যা করার আমি করবো। মোগো এহন মরা ছাড়া উপায় নাই।

আব্বাস হাওলাদার স্ত্রী পারভিন বেগম বলেন, ৭ জনের সংসারে একমাত্র আয় এই ইলিশ মাছের জ্বাল। ৪টি এনজিও থেকে লোন নিয়ে মাছ ধরে পরিশোধ করি। এখন মৃত্যু ছাড়া উপায় নেই আমাদের।

আমতলী থানার ওসি (তদন্ত) বলেন, এখনো কোন আবেদন পাইনি। আবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।