Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জায়গা নিয়ে বিরোধ,দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
জায়গা নিয়ে বিরোধ,দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হোসনে আরা (৪৫) ও তার ছেলে পারভেজ (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সাতজনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার শিকল পাড় মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় হোসনে আরার দুই ছেলে গুরুতর আহত হয়। তারা হলেন- মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি)  দ্যা মিরর অব বাংলাদেশকে   বলেন, একটি পারিবারিক রাস্তা নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন নিয়ে বিরোধ চলে আসছে। উভয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। আগেও তারা মারামারি করেছে। ওই মামলাগুলোতে কেউ কেউ জেলও খেটেছেন। সবশেষ মঙ্গলবারের ঘটনায় মা-ছেলে মারা গেলেন। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দ্যা মিরর অব বাংলাদেশকে বলেন, মঙ্গলবার রাতে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।