Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

জামিন হলেই আ.লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামিন হলেই আ.লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) আইন ও সালিসকেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান এ নোটিশ পাঠান।

নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি ‘বিশেষ নির্দেশনা’ জারি করেন। সেখানে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) হবে। তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।