Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা আমান-জুয়েল

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা আমান-জুয়েল

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। একই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

 

তাদের বিরুদ্ধে অন্য মামলায় পরোয়ানা না থাকায় রাত ৯টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। 

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল আলম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাদের পক্ষে জামিন আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

 

এরপর তাদের আইনজীবী জামিননামা দাখিল করেন। তাদের বিরুদ্ধে অন্য মামলায় পরোয়ানা না থাকায় সিএমএম আদালতের হাজতখানা থেকে তাদের ছেড়ে দেন পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।