Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

জামিনের পুরাতন মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে ৫ বেঞ্চ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামিনের পুরাতন মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে ৫ বেঞ্চ

অন্তর্বর্তীকালীন জামিন (ধারা ৪৯৮) সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করতে আগামী বৃহস্পতিবারের (১৩ জুলাই) জন্য হাইকোর্টে ৫টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

ওই দিন বেলা ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ।

বুধবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ প্রকাশ করা হয়।

বেঞ্চগুলো হচ্ছে, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এবং বিচারপতি মো.সেলিম ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।