Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর সাহিত্য সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা প্রদান

admin • 22 Mar 2024, 10:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুর সাহিত্য সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা প্রদান

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি, নাট্যজন ও আবৃত্তি শিল্পীদের সম্মাননা প্রদান করেছে জামালপুর সাহিত্য সংসদ। শুক্রবার (২২ মার্চ) বিকেলে শহরের স্টার কাবাব হোটেলে লেখক শিল্পী ও সুধী সম্মেলনের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়।

জামালপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মল্লিকা রাণী দাসের সভাপতিত্বে এবং কবি হৃদয় লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

কবিতায় সম্মাননা পেলেন যারা : কবি মাহবুব বারী, কবি ও সাংবাদিক রাজন্য রুহানি, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কবি সালেহীন শিপ্রা, কবি শফিক সেলিম, কবি হৃদয় লোহানী প্রমুখ। নাট্যকলায় সম্মাননা পেয়েছেন নাট্যজন আসাদুল্লাহ ফারাজী। আবৃত্তিতে সম্মাননা পেয়েছেন জাকিরুল হক মিন্টু, মিনহাজ উদ্দিন শপথ, অনন্যা সাহা প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি-লেখকরা অংশগ্রহণ করেন। সাহিত্য আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সেখানেই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।