Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

admin • 07 Nov 2024, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি দলীয় কার্যালয় হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

 

কর্মসূচিতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির জলাবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

দলীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির ঐ গণ-মিছিল ও আলোচনা সভার আয়োজন করে বলে জানা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।