Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী ( কামাল ফারুকী) এবং মো. জাহাঙ্গীর আলম (জাহাঙ্গীর সেলিম) কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে জামালপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আইনজীবী শামীম আরা, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোয়ারা খানম সদস্যরা যথাক্রমে শামীমা খান, মুখলেছুর রহমান (লিখন), আরজু মিয়া, একেএম আশরাফুজ্জাৃান স্বাধীন, অনামিকা সায়েদ, আখতারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতী রানী রাজভর ও নূর আলম খান সুজন।

দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় প্রশাসনের গোয়েন্দা তথ্যানুসন্ধানের ভিত্তিতে তিন বছর মেয়াদের জন্য দুপ্রক জেলা কমিটি গঠন করা হয়। সভায় অতিতের ধারাবাহিকতায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির জন্য উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।