Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ফরিদ উদ্দিন (৫০) ওরফে টাকি মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রামে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় ফরিদ শিশুটিকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশের একটি দল পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামে থেকে অভিযুক্ত ফরিদকে আটক করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।