Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে ২ মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার, শিক্ষক আটক

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
জামালপুরে ২ মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার, শিক্ষক আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বজলুর রহমান নামের এক শিক্ষককে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় তিন ঘণ্টা আটকে রাখার পর তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী।

আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি রওদাতুল আতফাল মাদ্রাসার  সিনিয়র সহকারী শিক্ষক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে মাদ্রাসাটির দুই শিশু শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল অভিযুক্ত শিক্ষক। বিষয়টি আজ প্রকাশ হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে দুই শিশু শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।