Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ১৮ জুলাই শহীদ পরিবার পেলো জামায়াতের ঈদ উপহার

admin • 17 Mar 2026, 07:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ১৮ জুলাই শহীদ পরিবার পেলো জামায়াতের ঈদ উপহার

জামালপুরে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ মার্চ ) দুপুরে জেলা শহরের সরদার পাড়ায় হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জেলার ১৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা মুহাম্মদ আব্দুর সাত্তার।

 

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় শহীদ রবিউল ইসলামের স্ত্রী লাবনী আক্তার বলেন, তার স্বামী বিজয় মিছিলে গিয়ে শহীদ হয়েছেন এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।

 

তার মৃত্যুর পর পরিবারটি কঠিন সময় পার করছে। শুরুতে কিছু সহায়তা পেলেও এখন আর কেউ খোঁজখবর নেয় না। এ আর্থিক সহায়তা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং এবার পরিবার নিয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান তিনি। শহীদ পরিবারের সদস্যরা জুলাই শহীদদের স্বীকৃতি ও সনদ বাস্তবায়নের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।