Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ,গ্রেপ্তার ৩

admin • 28 Dec 2024, 06:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ,গ্রেপ্তার ৩

জামালপুর ডিবি পুলিশের অভিযানে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালান চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৫টা দিকে জামালপুর শহরের ডাকপাড়া মোড় এলাকার জামালপুর - শেরপুর মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে দুপুরে ডিবির এসআই আসাদুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের জামালপুর সদর থানায় মামলা দায়ের করে।

গ্রেফতার কৃতরা হলেন, শেরপুরের নকলা উপজেলার উরফা শিমুলতলী বার মাইশ্যা বাজার এলাকার মো: আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০), ময়মনসিংহের হালুয়াঘাটের ঝলঝলিয়া (গারোদের গির্জার পাশে) এলাকার মো: হারেজ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ (২৪), শেরপুর শহরের দুর্গা নারায়ণ পুর এলাকার মরহুম খলিলুর রহমানের ছেলে মো: মাহমুদুল হাসান লিখন (৩৬)।

জামালপুর ওসি (ডিবি) মোঃ নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনায়ন করা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন চোরাকারবারীকে আটক করা হয়।

 

জব্দকৃত জিরার আনুমানিক মুল্য ৩০ লাখ ৪৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে। রিমান্ড আবেদন সহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।