Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে সুন্নতে খাৎনার চেম্বার মালিককে জরিমানা,চেম্বার বন্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে সুন্নতে খাৎনার চেম্বার মালিককে জরিমানা,চেম্বার বন্ধ

জামালপুরে স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের মিঞাপাড়ায় একজন অবসর প্রাপ্ত মেডিক্যাল এসিষ্ট্যান্ট এর চেম্বারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

অবৈধ ভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করার অভিযোগে চেম্বার মালিক ফকরুল ইসরাম জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা ও ওই চেম্বারে সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার।

 

রবিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের মিঞাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার বলেন, অভিযুক্ত ফখরুল ইসলাম জুয়েল ডাক্তার না হয়েও চেম্বার খুলে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সুন্নতে খাৎনা (মুসলমানি) করে আসছিলো।

 

কোন প্রকার এনেস্থেসিয়ান ও অপারেশন থিয়েটার ছাড়াই মুসলমানি সম্পন্ন করেন যা বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। এসব অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সুন্নতে খাৎনা (মুসলমানি) বন্ধের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্দেশনা উপেক্ষা করে তিনি যদি কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

অভিযানে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ডাঃ নুরুজ্জামান মুরাদ, ডাঃ সানজিদা হোসাইন প্রাপ্তি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ ফজলুল হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।