Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

জামালপুরে সালিশের পর কৃষককে কিল-ঘুষিতে হত্যার অভিযোগ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জামালপুরে সালিশের পর কৃষককে কিল-ঘুষিতে হত্যার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার তেঘরিয়া এলাকায় এ ঘটনা হয়।

 

নিহত কৃষকের নাম আবুল কালাম (৫৮)। তিনি ওই উপজেলার তেঘরিয়া এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে।

 

স্থানীয়রা জানায়, একখণ্ড কৃষিজমি নিয়ে আবুল কালাম ও প্রতিবেশী মো. ইউনুস মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে একটি সালিশ বৈঠক শুরু হয়। সালিসির পর উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মো. ইউনুস মিয়ার লোকজন আবুল কালামকে কিল-ঘুষি দিতে থাকে। এ সময় আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

সাকিব/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।