Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেশি দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

admin • 11 Mar 2026, 10:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেশি দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মেলান্দহে সার বিক্রিতে বাড়তি মূল্য ও অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি। অভিযান চলাকালে বাজারের ‘রমজান ব্যবসায়ী’ নামে একটি সার ও বীজের দোকানে তল্লাশি চালানো হয়।

এ সময় দোকানটিতে সার বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ও নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়।

 

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দু রউফ উপস্থিত ছিলেন। এছাড়া মেলান্দহ থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারসহ কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।