Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১মে) রাত ৮-টা দিকে মোবাইল ট্রাকিংয়ে তার অবস্থান শনাক্ত করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযুক্ত ওই শিক্ষক শরিফূল (৩৮) উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও কোনা মালঞ্চ জামে মসজিদের ইমাম। সে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।

 

ঘটনার দিন বুধবার (১০মে) রাতেই ওই শিশু শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে,ধর্ষনের শিকার হওয়া শিশুটি বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোনামালঞ্চ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

 

পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরেও অবস্থা অবনতি হলে বুধবার রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলো শিক্ষক শরীফুল।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে শরীফুলকে হাফেজিয়া মাদ্রাসায় ১০ হাজার টাকায় চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর লোকেশন শনাক্ত করে বৃহস্পতিবার রাত আট-টা দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের দায় স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।