Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

জামালপুরে শিক্ষার্থীদের হাতে পাসপোর্ট অফিসের দুই দালাল আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে শিক্ষার্থীদের হাতে পাসপোর্ট অফিসের দুই দালাল আটক

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি বন্ধে কর্মচারী-কর্মকর্তাদের হুশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসময় হাতেনাতে দুই দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে তাঁরা।

সোমবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত পাসপোর্ট সেবা গ্রহণকারীদের সাথে কথা বলেন বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসময় পাসপোর্ট কার্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তাঁদের কাছে উঠে এসেছে।

এদিকে শিক্ষার্থীরা পাসপোর্ট কার্যালয়ের ভিতরে থেকে একটি অর্থ বিতরণের তালিকা খুঁজে পান শিক্ষার্থীরা। ওই তালিকায় পাঁচ সাংবাদিক সহ বেশ কয়েকজনকে অর্থ দেওয়ার তথ্য। ওই তালিকায় এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান,'পাসপোর্ট কার্যালয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছিল। অতিরিক্ত অর্থ ছাড়া বা দালাল ছাড়া কেউ সেবা নিতে গেলে পড়তে হয় হয়রানি ও ভোগান্তিতে। পাসপোর্ট অফিসের চারদিকে ঘরে উঠেছে বিভিন্ন ফটোকপির দোকান। এসব দোকানে প্রকাশ্যে দালালেরা ঘোরাফেরা করত। দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিতে গেলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্ট হয়ে যেত।

দালাল বন্ধের বিষয়ে পাসপোর্ট অফিসের কোন কর্মকর্তারা ব্যবস্থা নিতো বরং তাঁরাই দুর্নীতির অপকর্ম করত। দুর্নীতি অপকর্ম বন্ধ করতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা দুর্নীতির প্রমাণ করার পরেও জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেব তিনি দুর্নীতির বিষয় অস্বীকার করেন এবং উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলবেন না বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।