Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে যুবদল নেতার নামে স্বাক্ষর নকল করে ভূয়া অভিযোগ

admin • 27 Feb 2025, 09:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে যুবদল নেতার নামে স্বাক্ষর নকল করে ভূয়া অভিযোগ

জামালপুর জেলা যুবদল সদস্য সচিব সোহেল রানা খানের নামে একটি ভূয়া অভিযোগের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছে একটি স্বার্থনেষী মহল।

 

বৃহস্পতিবার সকাল থেকে কয়েকটি ফেইসবুক আইডি থেকে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ ছড়ানো হয়।

ভূয়া অভিযোগটিতে লেখা হয়, মোহাম্মদ সোলায়মান ইসলাম নামের এক ব্যক্তি দাবি করেছেন যুবদল নেতা সোহেল রানা খান সিংহজানী মৌজার একটি জমিতে দেয়াল নির্মান করে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা চাঁদা নিয়েছেন এবং পরবর্তীতে জমির একটি ভাগ লিখে দিতে বলেন।

 

অভিযোগকারী হিসাবে মোহাম্মদ সোলায়মান ইসলাম নামে যার নাম উল্লেখ করেছেন।

 

পোষ্টটি দেখে মোহাম্মদ সোলায়মান ইসলাম তার ফেইসবুকে পোষ্ট দিয়ে বলেন,‘এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীণ এবং অভিযোগে আমার স্বাক্ষর নকল করা হয়েছে। আমি এমন কোনো অভিযোগ লিখি নিই বা কাউকে দেয়নি। সোহেল রানা খানের সাথে আমার এমন কোনো ঘটনা ঘটেনি। কে বা কাহারা সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজ করেছে তা আমি জানি না। আমি অতি দ্রত সময়ের মধ্যে এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করবো এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

অভিযোগে উল্লেখ করা শহরতলীর মনিরাজপুরের সেই জমিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০০ শতাংশ জমির একটি প্লটের আগে দুইটি দেয়াল নির্মান করা হয়েছে। দেয়াল নির্মানকারী বিধবা বৃদ্ধা হালিমা বেগমের সাথে কথা হলে তিনি বলেন-‘ আমার জমিতে আমি দেয়াল নির্মান করেছি। আমি কারো প্ররোচনায় পড়ে দেয়াল নির্মান করিনি। এছাড়া এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিও জড়িত না। উল্টো কে বা কারা এসে সম্প্রতি আমার এই দেয়াল রাতের আধারে ভাংচুর করেছে। আমি আবার দেয়াল ঠিক করেছি। আমার জমিতে নিজের নিরাপত্তা জন্য দেয়াল করেছি। আমার জমিতে আমি দেয়াল করবো নাকি কাকে যেতে দিবো সেটা আমার বিষয়।’

 

এসব বিষয়ে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন-‘আমার নামে ফেসবুকে যে অভিযোগটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভূয়া, মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই কাজের সাথে জড়িত না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কে বা কাহারা এই কাজ করেছে। আমি এই বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহন করবো। আমি জড়িতদের বিচার চাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।