Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

জামালপুরে মোবাইল চুরির অপরাধে কিশোর-কে গাছে বেধে নির্যাতন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে মোবাইল চুরির অপরাধে কিশোর-কে গাছে বেধে নির্যাতন

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল চুরির অপবাধে ১৬ বছরের এক কিশোরকে ডেকে নিয়ে মেহগনি গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার(৪ মে) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় জামাল উদ্দিন এর বাড়ীতে এ ঘটনাটি ঘটে। গাছের সাথে বাধা কিশোর আকাশ মিয়াকে দেখতে ভীড় জমায় উৎসুক নর-নারীরা।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকার জামাল উদ্দিন এর বাড়ী থেকে ১লা মে সোমবার রাতে একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি জামাল উদ্দিন এর পাশের বাড়ী হাসু মিয়ার কাছে গত বুধবার (৫ মে) ২ শত টাকায় বিক্রি করে আকাশ মিয়া।এ খবর পেয়ে আকাশ মিয়াকে খোঁজে বের করে ভ্যানগাড়ি দিয়ে বাড়ীতে নিয়ে আসেন জামাল উদ্দিন।

 

এ সময় এলাকার লোকজন সমবেত হয়ে আকাশ মিয়াকে মেহগনি গাছের সাথে রশি দিয়ে হাত-কোমর পেচিয়ে বেধে রাখে এবং মাথার চুল কেটে দেয় ও মারধর করে উৎসুক জনতা। চুরির অভিযোগে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আকাশ মিয়ার ওপর চলে নির্যাতন। আকাশ মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মহিলা মাদ্রাসা রোড়স্থ কফিল উদ্দিন এর নাতিন। সে ছোট বেলা বেলা থেকেই তার নানা কফিল উদ্দিন এর বাড়ীতেই বসবাস করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, গত সোমবার (১লা মে) রাতে আমার একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা বাসা থেকে চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি জামাল উদ্দিন এর পাশের বাড়ী হাসু মিয়ার কাছে ২ শত টাকায় বিক্রি করে আকাশ। এ খবর পেয়ে আকাশকে খোঁজে বের করে ভ্যানগাড়ি দিয়ে বাড়ীতে নিয়ে আসি। আবেগেরবশত এলাকার লোকজন আকাশ মিয়াকে গাছের সাথে বেধে রাখে এবং মাথার চুল কেটে দেয়।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। চুরির ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় কিশোর আকাশ মিয়াকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।