Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

admin • 06 Dec 2023, 07:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে উপজেলার চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত মাদু আকন্দের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ি সংলগ্ন চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কের এক পাশ থেকে অপর পাশে হেঁটে পারাপার হচ্ছিলেন বাদশা মিয়া। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে বাদশা মিয়া মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

 

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে পালিয়েছে চালক।'

 

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।