Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়িতে ভাঙচুর-আগুন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়িতে ভাঙচুর-আগুন

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা।

 

এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

 

বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়্নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

 

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধরা৷

 

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি।

 

এ বিষয়ে জামালপুর সদর থানার তদন্তকেন্দ্রের ইনচার্জ ওবায়দুল হক রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি। তবে কে বা কারা এটি করেছে তা বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।