Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে কারাদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৩ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার (১৩জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সেফা এই দন্ড প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার বীর ভবসুর গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ সোনা মিয়া (মিজান) কালিকাপুর জেলে পাড়ার সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে বংক চন্দ্র দাস, ও চরভবসুর ঠোটাপাড়ার উসমান কেরানীর ছেলে ডাবলু (৪০)।

 

 সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩জুন) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের মাছ বাজারের সামনে থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: শরিফুল ইসলাম সহ দেওয়ানগঞ্জ থানার পুলিশ ফোর্স।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আমাদের নিকট পূর্ব থেকেই তথ্য ছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়েছে।মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।