Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে মাদক সম্রাট যুবলীগ নেতা আজাহার গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে মাদক সম্রাট যুবলীগ নেতা আজাহার গ্রেপ্তার

জামালপুরে মাদকের মামলায় মাদক সম্রাট খ্যাত যুবলীগ নেতা আজহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (৪ মার্চ) সকালে মাদকের মামলায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

এর আগে (৩ মার্চ) সোমবার দিবাগত রাত সাড়ে-১২টা দিকে উপজেলার লক্ষীর চর তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জামালপুরের বারুয়ামারী তদন্ত কেন্দ্রের পুলিশ। 

 

গ্রেপ্তার মাদক সম্রাট মো. আজাহার আলী লক্ষীরচর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।  জানা যায়, লক্ষীরচরের দরগাতলাসহ সহ ওই ইউনিয়নজুড়ে সে মাদক সাম্রাজ্য গড়ে তুললেও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে সে ধরা ছোয়ার বাইরে ছিল। তার বিরুদ্ধ কেউ প্রতিবাদ করতে গেলে আজাহার আলী তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবাদ কারীকেই উল্টো মাদক ব্যবসায়ী সাজিয়ে দিত। 

 

এ বিষয়ে জামালপুরের বারুয়ামারী তদন্ত কেন্দ্রের এএসআই মো. নুরুজ্জামান বলেন, ২০২২ সালে তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।