Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

admin • 19 Jul 2025, 11:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

জামালপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ হ্যাপি (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) বিকেলে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটক হ্যাপি জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মৃত সাদেক আলীর মেয়ে।

 

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহেবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এসআই মোহেবুল্লাহ আরও জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মাদকের বিরুদ্ধে জামালপুরে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।