Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ভুয়া গোয়েন্দা পরিচয় দেওয়া যুবক আটক

admin • 19 Dec 2023, 08:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ভুয়া গোয়েন্দা পরিচয় দেওয়া যুবক আটক

জামালপুর সদর উপজেলায় রশিদপুর ইউনিয়নে আনিছুর রহমান (১৯) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার ভুয়া ফিল্ড অফিসারকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৮ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের মিরিকপুর টিংলা টেকি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আনিছুর রহমান জেলার ইসলামপুর উপজেলার দক্ষিন দড়িয়াবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মিরিকপুর টিংলা টেকি খালপাড় এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে ওই ব্যক্তি তথ্য সংগ্রহের সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এ সময় ওই মারধর শুরু করলে তিনি ধাওয়া খেয়ে শাহজাহান আলীর বাড়িতে আসে। এ সময় শাহজাহান আলী বাড়িতে ছিলেন না। পরে তাঁর স্ত্রী তাকে খবর দেয়। খবর পেয়ে শাহজাহান বাড়িতে এসে ওই লোকের সাথে কথা বলেন।

 

সে নিজেকে আনিছুর রহমান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার পরিচয় দেয়। এ খবরে ওই বাড়ির সামনে স্থানীয় লোকজন ভীড় করেন। স্থানীয় লোকজনের কাছে তার পরিচয়ের বিষয়টি সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, ‘ভুয়া পরিচয় দানকারীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।