Wednesday, 4 November 2026
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার স্ত্রী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বকশীগঞ্জ পৌর শহরের নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেন জুমান তালুকদারের স্ত্রী মাফিয়া ইসলাম রোমকী।

 

সংবাদ সম্মেলনে জুমান তালুকদারের মা জুলেখা বেগম, বড় কন্যা জুয়ারিয়া জান্নাত জারা, ছোট কন্যা জান্নাতুল নাইম জেসিয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী রোমকী বলেন, গত বছরের ২৮ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটির সভাপতি করা হয় সাবেক মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমকে। শাহীনা বেগম ও তার বাবা আব্দুল কাইয়ুম মুন্সীকে নিয়ে একটি টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে আমার স্বামী সংবাদটি তার ফেসবুকে শেয়ার করেন। একারণে আমার স্বামীর ওপর ক্ষুব্ধ হয় শাহীনা বেগম।

 

রোমকী আরও বলেন, ২২ ডিসেম্বর আমার স্বামী জাহিদুল ইসলাম জুমান তালুকদার আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় যান। ২৫ ডিসেম্বর আমি ও আমার শিশু কন্যা সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হই । তখন থেকে আমার স্বামী আমাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন।

 

এদিকে গত ২৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে কথিত ডাকাতির ঘটনায় ফাঁসাতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে মিথ্যা মামলায় ১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পঙ্গু হাসপাতালের গেট থেকে গ্রেপ্তার দেখিয়ে ডাকাতি মামলায় জেলে পাঠানো হয়।

 

প্রকৃতপক্ষে ওই ডাকাতির ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই ডাকাতির রহস্যের জট খুলে যাবে।

 

এছাড়াও শাহীনা বেগম বিভিন্ন ধরণের বিতর্কিত কর্মকান্ডের কারণে আওয়ামী লীগের গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই মিথ্যা ও সাজানো ডাকাতি মামলা থেকে আমার স্বামী জুমান তালুকদারের দ্রুত মুক্তি দাবি করছি।

 

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিভাগীয় মিটিং হচ্ছে তো আমি মিটিং আছি। এ কথা বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।