Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন, প্রধান আসামি গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন, প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের চাঞ্চল্যকর হত্যা মামলা দায়েরের ১ মাস ৭দিন পর প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। বুধবার (০৩ মে) বিকেল ৩টায় র‌্যাব-১৪ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতার মোঃ লাভলু মিয়া (৪৮) সরিষাবাড়ি উপজেলার শুয়াকৈর গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

 

জামালপুরের র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলার পলিশা এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

আসামি মো. লাভলু মিয়ার বিরুদ্ধে এএ বছরের মার্চের ২৭ তারিখে হত্যা মামলা রুজু হয়। গ্রেফতার এড়ানোর ভয়ে পলাতক ছিল সে। গ্রেফতারের পর তাকে সরিষাবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।