Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে ব্রহ্মপুত্রের পাড়ে মিলল নবজাতকের লাশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে ব্রহ্মপুত্রের পাড়ে মিলল নবজাতকের লাশ

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে-বা কারা নবজাতকের মৃতদেহ ফেলে যায়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

 

ইসলামপুর থানার উপ- রিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যাক্ত জায়গায় কলাগাছের ডোঙ্গলের ওপর (খোল) শুয়ে রাখা অবস্থায় ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে, জন্মগ্রহণের পরপরই মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। এখনো মৃত নবজাতকের পরিচয় চিহ্নত করা যায়নি।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।