Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বৈষম্য বিরোধীর ব্যানারে চাঁদাবাজি ,সংবাদ সম্মেলনে অভিযোগ

admin • 07 Sep 2024, 11:46 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে বৈষম্য বিরোধীর ব্যানারে চাঁদাবাজি ,সংবাদ সম্মেলনে অভিযোগ

জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করছে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে একটি পক্ষ। এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন সাধারন শিক্ষার্থীরা।

 

শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এসময় সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- নিশান মাহমুদ, আহনাফ রহমান আবিদ, আব্দুর রহিম রবিন ও নাফিসা দিয়া।

 

বক্তারা বলেন, ৫ আগস্ট পর্যন্ত সরকার পতনের জন্য সবাই একসাথে আন্দোলন করলেও এর পর থেকে কিছু রাজনৈতিক দলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করছে। এই ব্যানার ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করছে। এর প্রতিবাদ করতে গেলে হুমকির শিকার হচ্ছেন মূল ধারার আন্দোলনকারীরা। তাই এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

 

বক্তারা আরো বলেন,‘যারা আজ নিজেদের সমন্বয়ক বলে দাবি করছে তারা ৫ আগেস্টর পরে জামালপুর-শেরপুর ব্রীজের টোল বক্সে ডাকাতি করেছে। সেই ডাকাতির ভিডিও আমাদের কাছে আছে। আর তারা বলছে আমরা তাদের উপর হামলা করেছি। এই বিষয়টি যদি তারা প্রমান করতে না পারে। তাহলে আমরা ১০ কোটি টাকার মানহানি মামলা করবো।’

সবশেষে বক্তারা বলেন,‘এই শহরে গনঅধিকার পরিষদ, ছাত্রদলের নেতারা নিজেদের সমন্বয়ক বলছে। তারা রাজনৈতিক দলের পদে থেকে কিভাবে নিজেদের সমন্বয়ক বলছে। আমরা তো আমাদের সমন্বয়ক বলি না। তাই তাদের প্রতিহত করতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।