Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জামালপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে মেলান্দহ উপজেলায় প্রতিপক্ষের গোয়াল ঘরের পেছনে লিচু গাছ থেকে আজগর আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

সোমবার (১৯জুন) সকাল ৮টা দিকে পৌরসভার নাগেরপাড়া থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়। নিহত আজগর আলী ওই এলাকার মৃত সামাদ মুন্সীর ছেলে।

নিহত ওই ব্যক্তি জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের করা মামলায় ৩ মাস ১৯ দিন জেলে থেকে চলতি মাসের ১১ জুন (রবিবার) জামিনে মুক্তি পান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া এলাকায় রশীদ মুন্সীর গোয়াল ঘরের পেছনে লিচু গাছের সঙ্গে ভোর সকালে ঝুলন্ত মরদেহ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, নিহত আজগার আলী সঙ্গে প্রতিপক্ষ রশিদ মুন্সির জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছিল। তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজগর আলী প্রতিপক্ষের মামলায় জেলেও গিয়েছিল। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। রশিদ ও আজগড় আলী প্রতিবেশী।

 

নিহতের পরিবার জানায়, প্রায় ২৫ বছর পূর্বে নিহত আজগর আলীর সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে সে একাই রান্না করে খেতেন। বেশ কিছুদিন থেকে নিহত আজগার আলী ও প্রতিবেশি রশিদ মুন্সির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আজগার আলী প্রতিপক্ষের মামলায় ৩ মাস ১৯ দিন জেলে থেকে চলতি মাসের ১১ জুন (রবিবার) জামিনে মুক্তি পান।

 

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তাঁকে হত্যা করেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি।

 

এ বিষয়ে জামালপুরে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, লিচু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।