Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ

জামালপুরের সরিষাবাড়িতে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলটির ইউনিয়ন কমিটির সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

 

রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সরিষাবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, এই ইউনিয়নে পূর্বপুরুষদের সময় থেকেই দুই গ্রুপের মধ্যে সমস্যা চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও বড় আকার ধারণ করেছে। শৃঙ্খলা ফেরাতে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।