Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

admin • 24 Feb 2023, 09:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে রানী বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক সকাল ৯টা দিকে উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত রানী বেগম উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ এলাকার খোকন মিয়ার স্ত্রী। মহাদান ইউনিয়নে চেয়ারম্যান আনিছুর রহমান জুলেয় গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে গৃহবধূ রানী নিজ ঘরে রান্না করছিলেন। এ সময় ফ্রিজের উপর পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন রানী। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।