Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, বিক্ষুব্ধ জনতার আগুন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, বিক্ষুব্ধ জনতার আগুন

জামালপুরের শরিফপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও তিনজন। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। 

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় আজ রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক। ওসি জানান, আজ সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার চার যাত্রী।

পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয় এবং দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহযোগী পালিয়ে যায়। যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।