Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ আটক ৩

admin • 21 Mar 2025, 04:59 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ আটক ৩

জামালপুর শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রুবেল ও সাইকুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

 

এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন, মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

 

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।