Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে পৌর আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ২

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে পৌর আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ২

জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজীসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগে মেলান্দহ থানায় হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

এর আগে গতকাল (২ মার্চ) রবিবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের মেলান্দহ পৌর আওয়ামী সভাপতি ও উপজেলার পশ্চিম জালালপুর এলাকার মৃত মোহাম্মদ আলী ফারাজীর ছেলে মোহাম্মদ আসাদুল্লাহ ফারাজী (৬৭) ও উপজেলার কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও কাংগালকুর্শা এলাকার মো. মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫)।

 

এ প্রসঙ্গে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।