Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ঢাকা আহ্ ছানিয়া মিশনের অবহিতকরণ সভা

admin • 18 Feb 2024, 03:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে ঢাকা আহ্ ছানিয়া মিশনের অবহিতকরণ সভা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:

জামালপুরে আর্ন্তজাতিক বেসরকারী সংস্হা ঢাকা আহ্ছানিয়া মিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারী) জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো: মশিউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আলমগীর হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের জেলা এবং উপজেলা প্রতিনিধি।

 

উল্লেখ্য, স্টার্ট ফান্ড বাংলাদেশ এর আর্থিক সহায়তায় Supporting Fiood Forecast Based Action প্রকল্পের আওতায় ঢাকা আহসানিয়া মিশন বাস্তবায়নে জেলার তিনটি উপজেলায় (মাদারগঞ্জের ৩টি মেলান্দহের ১টি ও ইসলামপুর উপজেলার ১টি ইউনিয়ন নিয়ে মোট ৫ টি ইউনিয়ন বালিজুড়ী,জোড়খালী,চরপাকেরদহ, মাহমুদপুর,পার্থশীতে এ কার্যক্রম বাস্তবায়ন চলমান। কার্যক্রম গুলো হলো কাজের বিনিময়ে অর্থ বিতরণ, টিউবওয়েল ও টয়লেট স্হাপন এবং মেরামত,শেল্টার সংস্কার ও বন্যার পুর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।