Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

• • পঠিত 62 বার
শেয়ার করুন:
জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরে রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

 

এর আগে পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম কপিল উদ্দিন (৬৪)। তিনি পিয়ারপুর ডাকঘরের ঘাগুরি গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।

 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কপিল উদ্দিন জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং কানে শুনতে পেতেন না। শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন। দুপুরে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে স্টেশনের দিকে যাওয়ার সময় অসতর্ক অবস্থায় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

পুলিশ জানায়, নিহত ব্যক্তির প্রতিবন্ধী কার্ড পর্যালোচনা করে জানা গেছে, তিনি সরকারি ভাতা পেতেন।

 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।