Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জেলার খবর

জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

জামালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলায় ইটাইল ইউনিয়নের সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। আহতরা হলেন- মো. হানিফ মিয়া, মো. শফিকুল ও খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় ময়মনসিংহ শহরগামী একটি ট্রাক জামালপুর শহরগামী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান। মোট চারজনের মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হচ্ছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।