Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

admin • 30 Sep 2023, 10:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে উপজেলায় পারভীন আক্তার (৪০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকি ব্যাপারী পাড়া ওই গৃহবধুর শশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই এলাকার আনোয়ার হোসেন আনুর স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ফজরের নামাজের জন্য স্বামীকে ঘুম থেকে উঠিয়ে দেন গৃহবধু পারভীন। স্বামী আনোয়ার মসজিদে নামাজ পড়তে গেলে আবারো ঘরে গিয়ে শুয়ে পড়েন পারভীন।

এসময় নিহতের শাশুড়ী বিমলা বেগম (৬৫) প্রকৃতির ডাকে বাইরে বের হলে ঘরে উঁকি দিয়ে পারভীনকে ধর্নার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ছোট ছেলে ছানোয়ার কে সাথে নিয়ে নিহতের দেহ নামিয়ে হাসপাতালের নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।