Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

জামালপুরে গাছের সঙ্গে ঝুলে থাকা যুবকের মরদেহ উদ্ধার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে গাছের সঙ্গে ঝুলে থাকা যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মান্না মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০জুলাই) সকাল ১০ টায় বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া মন্ডল বাড়ী গ্রামে ওই যুবকের নিজ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। মান্না মিয়া ঘাসির পাড়া মন্ডল বাড়ী এলাকার কৃষক আছলাম মিয়ার ছেলে।

মান্নার বড় ভাই আমির হোসেন জানান, শনিবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় মান্না মিয়া। রাত ১২ টার দিকে তার বাবা আছলাম মিয়া মান্নাকে তার বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করে আবার ঘুমিয়ে যান।

ভোরে স্থানীয় মসজিদের ইমাম মোতালেব হোসেন নামাজ পড়তে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে গ্রামবাসী বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে অনেকের কাছে। এলাকাবাসী জানান, মান্না মিয়ার গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া হলেও তার পা দুটি ছিলো মাটিতে লাগানো। মান্নার পায়ের আঙুল থেকে রক্ত ঝরছিল।

মান্নার ভাই আমির হোসেন জানান,তিন দিন আগে তাদের প্রতিবেশি সোনা মিয়ার ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মান্না মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শফিকুল ইসলাম মান্না মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন। এর তিন দিন পর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ পাওয়া যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধারের জামালপুর মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এই মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।