Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ১৫ মুসল্লি আহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ১৫ মুসল্লি আহত

জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ের বাতাসে মসজিদের কাচ ভেঙ্গে প্রায় ১৫জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক।

 

জানা গেছে, বৃহস্পতিবার রাতে রমজানের তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যায়। মুসল্লিরা সিজদায় গেলে আকশ্মিক কাল বৈশাখী ঝড়ে মসজিদের কাচের দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের গায়ের বিভিন্ন আংশে আঘাত লাগে।

 

আহতরা হলেন, নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০), মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছাব্বির মিয়া (১০) সহ আরও কয়েকজন।

 

আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সকলেই নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।