Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে কলেজ পরিচালনায় দুই কমিটি, বিপাকে শিক্ষক-কর্মচারীরা

admin • 19 Sep 2024, 09:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে কলেজ পরিচালনায় দুই কমিটি, বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজ পরিচালনায় দুই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম আগের কমিটি বহাল রেখে প্রভাব খাটিয়ে আরেকটি কমিটি করেছেন বলে অভিযোগ শিক্ষক-কর্মচারীসহ স্থানীয়দের।

 

অপকর্ম ঢাকতেই ছোট ভাইকে কমিটিতে রেখেছেন বলে জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

 

নুরুন্নাহার মির্জা কাশেম কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট বোন।

   

জানা যায়, নুরুন্নাহার মির্জা কাশেম কলেজ পরিচালনা করতে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ১১ সেপ্টম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো.আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে ছয় মাসের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। পত্রটি অধ্যক্ষ বরাবরে দেওয়া হয়েছে।

সেই পত্রে যা রয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিরেত জানানো যাচ্ছে যে, কলেজ পরিচালনার কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নিন্মোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হলো। সেই কমিটিতে মনছুরুল কাদের বাবুকে সভাপতি ও আবু সাইমকে বিদ্যোৎসাহী সদস্য করে পাঁচ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।

 

এই কমিটি গঠনের সাতদিন পরে ওই কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম তাঁর স্বামী সাবেক সচিব আব্দুল কাইয়ুমের প্রভাব খাটিয়ে শিক্ষা মন্ত্রনালয়ের আরো দুই সচিবকে নিয়ে গত ১৭ সেপ্টেম্বর আগের কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে তাঁর ভাই মির্জা জিল্লুর রহমানেকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। এ নিয়ে ওই কলেজ পাড়াসহ উপজেলা জুড়ে আলোচনার ঝড় বয়ছে। তাঁরা দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন কলেজ শিক্ষক-কর্মচারীদের।

 

শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, মরিয়ম বেগম যোগদানের পর থেকে শুধুমাত্র পরীক্ষার সময় কলেজে আসতেন। এছাড়া তিনি দীর্ঘদিন থেকে ভাই মির্জা আজমের প্রভাব খাটিয়ে অনিয়ম, দূর্নীতি ও লুটপাট করেছেন। তাঁর দীর্ঘদিনের অপকর্ম ঢাকতেই কমিটি পরিবর্তন করেছেন। আগের কমিটি পূর্ণবহাল করে অধ্যক্ষ মরিয়ম বেগমের দূর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

 

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, আগের কমিটি কার স্বাক্ষরে, কে বা কারা পঠিয়েছে সেটা আমার জানা নেই। উনি (অধ্যক্ষ মরিয়ম বেগম) কমিটি পরিবর্তনের কেউ না। পরে কমিটি টা যথা নিয়মে হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।