Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৯

admin • 07 May 2023, 07:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৯

জামালপুরে এসএসসি সমমান পরীক্ষা চলাকালে নকল করার দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৭ মে) মাদারগঞ্জের উপজেলায় তিনজন, বকশিগঞ্জ উপজেলায় দুই জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 

বহিষ্কৃত ৮জনের মধ্যে জেনারেল শাখায় ৪ জন, মাদরাসা বোর্ডের অধীনে ৪ ও ১জন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

 

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বন করার দায়ে তিন উপজেলায় ৮জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, এবার সারা জেলায় ৮৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬ শ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ কোর্সে ৫২টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫শ ৮৮ জন, ভোকেশনাল কোর্সে ২১টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৩৩ জন ও মাদরাসা কোর্সে ১৩টি কেন্দ্রে ৪ হাজার ৮শ ৩৭ জন শিক্ষার্থী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।