Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

জামালপুরে ইউপি চেয়ারম্যান খোকার বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে ইউপি চেয়ারম্যান খোকার বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি স্বার্থনেশী মহল তাকে হেয় পতিপন্ন করার জন্য বিভিন্ন সময় নানান অপবাদ ছড়িয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা।

সম্প্রতি কৌশলে শ্রমিকদের বুঝিয়ে তাদের থেকে সাক্ষর নিয়ে অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের ১২ জন শ্রমিকের টাকা আত্মসাৎ করার লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। অভিযোগকারীদের কয়েকজন বলছেন তাঁদের কাছ থেকে কৌশলে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। এ অভিযোগের বিষয়ে তারা কিছুই জানেন না।

গত ২৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পে সুবিধাভোগী হতদরিদ্র শ্রমিক কাজ করেন। তাদের শ্রমমূল্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়ার কথা। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের একাউন্টকৃত সিম বর্তমান চেয়ারম্যান নিজের জিম্মায় রেখে দিলে শ্রমিকরা তাদের মজুরি থেকে বঞ্চিত হন।

খোঁজ খবর নিয়ে জানা যায়, গত বছর কাজ শুরুর সময় সাবেক চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনের সময় কর্মসৃজন প্রকল্পের শ্রমিকের তালিকা করা হয়।তালিকা করার ক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকার কোন ভূমিকা নেই।

অভিযোগ পত্রে স্বাক্ষরকারী এক নুরেজা বেগম নামে এক মহিলা শ্রমিক বলেন,আমি বর্তমান চেয়ারম্যানের নামে কোন ধরনের অভিযোগ দেয়নি।হানিফ নামে এক নেতা আমার নিকট থেকে স্বাক্ষর নিয়েছে।বলেছে স্বাক্ষর দিলেই কর্মসৃজন প্রকল্পের টাকা পাবো। এ কাজের শুরু থেকেই আমি টাকা পায়নি। আগের চেয়ারম্যান থাকতে কাজ শুরু করেছিলাম।

অভিযোগ পত্রে স্বাক্ষরকরা গুজামানিকা এলাকার সাদ্দাম হোসেন নামে আরেক শ্রমিক বলেন,আমাকে টাকা দেওয়ার কথা বলে হানিফ স্বাক্ষর নিয়েছে। আমি চেয়ারম্যানের নামে কোন অভিযোগ দেয়নি।

হানিফ নামে ওই নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আমি নুরেজা ও সাদ্দামের নিকট থেকে স্বাক্ষর নেয়নি। সাবেক চেয়ারম্যানের ঘনিষ্টজন হিসাবে আমার নাম বলতেছে। একাউন্ট কৃত সিমের বিষয়ে হানিফ বলেন সিম প্রথমে সাবেক চেয়ারম্যানের নিকট ছিলো। বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উপজেলা ও ইউনিয়ন আ'লীগ নেতাদের উপস্থিতিতে তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে যেই অভিযোগের অপপ্রচার চালাচ্ছে এটা মিথ্যা ও ভিত্তিহীন। কেননা সাবেক চেয়ারম্যানের সময় শ্রমিকের তালিকা করেছে। সেই সময় ব্যাংকিং একাউন্টের সিম কার নিকট ছিলো শ্রমিকরা ও সাবেক চেয়ারম্যানই ভাল বলতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।