Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে আ.লীগ-যুবলীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে আ.লীগ-যুবলীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে যুবলীগের মিছিল ও বিভিন্ন সময় ছাত্রলীগের নানান কর্মকান্ডে প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে করেছে পুলিশ।

 

নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক।

 

গতকাল রবিবার দিবাগত রাত থেকে সোমবার (২৭ জানুয়ারী সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর উসমান গনি মুছাসহ ৬ নেতা-কর্মীকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আসমত আলীর ছেলে আওয়ামী লীগ নেতা উসমান গণি মুছা (৬৫), রামেরচর এলাকার সামিদুল হকের ছেলে আলমগীর হোসেন, শরিফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় এলাকার হাছেন আলীর ছেলে মতিউর রহমান মুক্তা, হাবিবুর রহমানের ছেলে সাব্বির রহমান, আব্দুল মান্নানের ছেলে বাবলা ও মৃত মাহফুজুর রহমানের ছেলে মিনহাজ মাহফুজ অর্ক (২৪) এরমধ্যে উসমান গণি মুছা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর অন্যান্য আটককৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের কর্মী।

 

পুলিশ জানায়, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের ঘটনায় নাশকতার অভিযোগ রয়েছে। তাঁরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।

 

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ‘মুজিব বাহিনীর ব্যানারে নিষিদ্ধ সংগঠন মিছিলসহ জুলাই-আগস্টের ঘটনায় নাশকতার অভিযোগে ছয়জন আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।