Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আ.লীগ নেতা ফারুক আহাম্মেদের সুস্থতা কামনায় দোয়া

admin • 31 Mar 2024, 03:25 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে আ.লীগ নেতা ফারুক আহাম্মেদের সুস্থতা কামনায় দোয়া

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সুস্থতা কামনায় জামালপুরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) শহীদ হারুন সড়কের জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক ও প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রেসক্লাব জামালপুরের সহসভাপতি মুখলেছুর রহমান লিখন, সাঈদ পারভেজ তুহিন, সাংবাদিক খাদেমুল হক, আব্দুল আজিজ, নেটওয়ার্কের সহসভাপতি এম সুলতান আলম, আরিফ আকন্দসহ প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগনেতা ফারুক আহাম্মেদ চৌধুরীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।